শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস) যশোর পৌরসভা ও যশোর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) যশোর শিল্পকলা একাডেমি মিলতয়ন হল রুমে সংগঠনের খুলনা বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সন্মেলনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও আব্দুল আলীম মোল্যা সভাপতি বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।

খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির আহবায়ক মুস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন বিএপিএস এর সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও বিএপিএস এর সিনিয়র সহ সভাপতি আকতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কালিগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সঞ্চালনায় ছিলেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন ও খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব তাসমিন আলী লিলি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার।

সম্মেলনে খুলনা বিভাগের ৩৬ টি পৌরসভায় কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারি অংশগ্রহণ করেন। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের খুলনা বিভাগীয় আহবায়ক কমিটির আহবায়ক মুস্তাক আহমেদ। তিনি বলেন, আমাদের এগারো মাস থেকে বেতন বাকি এসব টাকা গত মেয়রের সময়ে বকেয়া পড়েছে। সেই টাকা আজও দেয়া হচ্ছে না। সারাদেশে তিন শ’ ২৮টি পৌরসভা। তার মধ্যে বেশিরভাগ পৌরসভার এক তৃতীয়াংশ কর্মচারীর বেতন বকেয়া রয়েছে। আমাদের বেতন যদি এভাবে বকেয়া পড়ে থাকে তাহলে সংসার চলবে কিভাবে?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। উন্নয়নের ঢেউ এখন শহর ছাড়িযে গ্রামের মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। মানুষ এখন আর না খেয়ে থাকেনা। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে মাথাভারি প্রশাসন দেশের সংকট সৃষ্টির অন্যতম কারণ। পৌরসভায় কর্মরত কর্মচারীদের এগারো মাসের বেতন বন্ধ রাখার সরকারী সিদ্ধান্তের বিযয়ে নিজে অবগত নন দাবি করে তিনি বলেন, আমি হতবাক হয়েছি মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী সরকার এধরনের অগ্রহণযোগ্য আইন অনুমোদন দিতে পারেন না। কারণ এ আইন কোনভাবেই গ্রহণযোগ্য না। এর পিছনে অন্যকোন ষঢ়যন্ত্র কাজ করছে কি না তা দেখতে হবে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু দেশে সুসমবন্টন আইন চালু করার মহৎ উদ্যোগ নিয়েছিলেন । যা আমাদের দেশের জন্য বিশেষ প্রয়োজন ছিল। কিন্তু দেশের কিছু মাথাভারি প্রশাসন সেটা বাস্তবায়ন করতে দেয়নি। আজও বিভিন্ন সেক্টরে মাষ্টার রোলে নিয়োগের মাধ্যমে নানাবিধ সংকট সৃষ্টি করা হচ্ছ। এ সময় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বক্তারা বলেন তাদের একটাই দাবী তারা যেন সরকারী কোষাগার থেকে প্রতিমাসের বেতন প্রতিমাসে পান।তারা সকাল ৯ থেকে ৫ পযর্ন্ত অফিস করেন কিন্তু তারা প্রতিমাসের বেতন প্রতিমাসে পান না। অনেক পৌরসভার কর্মচারীরা তাদের ছেলের বেতন দিতে পারে না। ১৬ বছর চাকরি করার পরও তারা স্ত্রীর চিকিৎসা করতে পারে না।

এ সময় বক্তারা সরকারেরকাছে অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানিয়ে বলেন, পৌরসভার কর্মচারীদের বেতন পৌরসভা থেকে নয় তাদের বেতন সরকারি কোষাগার থেকে দিতে হবে। তা না হলে তারা দাবি আদায়ের আন্দোলনে যেতে বাধ্য হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102