শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাড়ে ৭ লাখ টাকায়ও কালো পোয়া মাছটি বিক্রি করলেন না জেলে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি। এবার একটি কালো পোয়া মাছের দাম উঠেছে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত। 

শনিবার টেকনাফ পৌর কায়ুকখালী ঘাটে বেলা ১১টার দিকে মাছ ধরা নৌকাটি ৩০ কেজি ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ ভেড়ে। এরপর ঘাটে কালো পোয়া মাছটির কেজি প্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে সাত লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন।

মাছের দাম মনপুত না হওয়ায় অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করে কালো পোয়া মাছটি আরও বেশি মূল্যে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানান মালিক সালেহ আহমেদ।

তিনি জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায় তার ট্রলারটি। সেখানে শনিবার সকালে জালে মাছগুলো ধরা পড়ে।

এর আগেও ১১ নভেম্বর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আবদুল মন্নান মেম্বারের ফিশিং বোটে ধরা পড়েছিল ২টি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ছিল ৬৪ কেজি ৭০০ গ্রাম। কক্সবাজারের স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিয়েছিলেন মাছ দুটি।

জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল ক্যামিকেল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102