বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বন্ধ করা হলো ‘ইওর নিউজ আপডেট’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৮১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট গুগলের ‘ইওর নিউজ আপডেট’ ফিচার বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী পছন্দনীয় সংবাদ সাজিয়ে দিতো গুগল এবং তা পড়ে শোনানো হতো ব্যবহারকারীকে। সংবাদ বাছাইয়ের কাজটি গুগল করত ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে।

কিন্তু এখন আর গুগল ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে সংবাদ বাছাই করে দেবে না। ২০১৯ সালে বাজারে প্রচলন হয়েছিল ‘ইওর নিউজ আপডেট’ ফিচারটির। মূল লক্ষ্য ছিল, অ্যালগরিদমিক অডিও ফিডের মাধ্যমে ব্যবহারকারীদের ছোট সংবাদ আপডেট দেওয়া।

বিশেষায়িত নিউজ ফিড তৈরিতে ব্যবহারকারীর পছন্দ, অবস্থান, ইউজার হিস্ট্রি ও আগ্রহের মতো তথ্যগুলো আমলে নিতো গুগল এবং ‘লাইসেন্সড’ অংশীদারদের সুনির্দিষ্ট বিষয়ের খবর শোনাত। পরে দীর্ঘ কন্টেন্টও যোগ হয়েছিল গুগলের সেবাটিতে। ‘ইওর নিউজ আপডেট’ বন্ধ করে দেওয়ার খবর প্রথম জানিয়েছে ৯টু৫ গুগল।

প্রযুক্তিবিষয়ক সাইটটি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ফিচারের ব্যবহারকারীদের মেসেজ পাঠিয়ে এ বিষয়ে অবহিত করেছে গুগল। এ ছাড়াও ‘গুগল পডকাস্টের’ এক্সপ্লোর ট্যাব থেকেও ফিচারটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102