শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণের বেশি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৮০ জনে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ২ জন নারী। 

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৫৬ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের শরীরে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102