শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

সিসি ক্যামেরা কি? জেনে নিন তার ব্যবহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৯২১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে’ এমন লেখা হরহামেশা আপনার চোখে পড়ে নিশ্চয়ই? বর্তমানে অফিস কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা অন্যতম এক উপায়। সিকিউরিটি গার্ড থাকলেও এখন সিসি ক্যামেরার ওপরই সবাই ভরসা রাখছেন। প্রতিটি রুমেই সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা যায়। এতে আপনি যে কোনো সময় যে কোনো সময়ের ফুটেজ দেখে নিতে পারবেন। সিসি ক্যামেরার পূর্ণরূপ হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

একে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বা সিসি টিভি ক্যামেরাও বলা হয়। এটি মূলত সচল অবস্থায় সবসময় ভিডিও ধারণ করতে থাকে। এতে মেমোরি থাকা সাপেক্ষে ভিডিও ধারনের সঙ্গে সঙ্গে সংরক্ষণও করে রাখতে পারে। সংরক্ষণের মেয়াদ মেমোরির আকার অনুসারে একদিন থেকে এক বছর বা তারও বেশি সময় হতে পারে। সিসি ক্যামেরায় যে ভিডিও ধারণ হয় তা রিয়েল টাইমে টিভি, মনিটর বা অন্য যে কোনো ডিসপ্লেতে দেখা যায়।

বর্তমানে বাজারে ইন্টারনেট সুবিধাসহ ওয়াইফাই ক্যামেরা পাওয়া যায়। এর সাহায্যে বিশ্বের যে কোনো স্থানে বসে মোবাইল ফোনের মাধ্যমে সিসি ক্যামেরার ভিডিও দেখা যায়। বাসা বা অফিস এর চারদিকে চারটি সিসি ক্যামেরা লাগালে এক স্থানে বসেই চতুর্দিকে পর্যবেক্ষণ করা যাবে।

সিসি ক্যামেরা অনেক ধরনের হয়ে থাকে-

ডোম সিসি ক্যামেরা
এই সিসি ক্যামেরাটি বদ্ধ স্থানে ব্যবহার করার জন্য উপযুক্ত। বাসা, অফিস, রেস্তোরাঁর ভেতরে ব্যবহার করা যাবে এ ধরনের ক্যামেরা। এটির আকৃতি গোলাকার। এ ধরনের ক্যামেরা সাধারণত একটি নির্দিষ্ট পরিমাপে ঘুরতে পারে। ডেম সিসি ক্যামেরার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হলো, এর ক্যামেরা কোন দিকে ঘুরছে তা দেখে সহজে বোঝা যাবে না।

বুলেট সিসি ক্যামেরা
বুলেটের মতো দেখতে হওয়ায় একে বুলেট সিসি ক্যামেরা বলা হয়। এটি সাধারণত রাস্তায় ব্যবহার করা হয়। এটিতে স্টিলের একটি আবরণ রয়েছে, যা এটিকে করেছে ওয়েদারপ্রুফ। তাই এই সিসি ক্যামেরা বাড়ির বাইরে দরজা বা জানালার দেয়ালে কিংবা ছাদ থেকে নিচের দিকে মুখ করে লাগানো যায়।

ই মাউন্ট সিসি ক্যামেরা
ই মাইন্ট সিসি ক্যামেরার সাহায্যে কোনো স্থানের রিয়েল টাইম ফুটেজ দেখার সময় জুম ইন বা জুম আউট করা যায়। এই ক্যামেরায় বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা হয়। ৩০/৪০ ফুট দূরবর্তী স্থান পর্যন্ত কাজ করতে পারে এটি।

নাইট ভিশন সিসি ক্যামেরা
ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে এই সিসি ক্যামেরা অল্প আলোতেও ভালো কোয়ালিটির ভিডিও ধারণে সক্ষম। দিনের আলোতে রঙিন এবং রাতে সাদাকালো ভিডিও ধারণ করতে পারে এই ক্যামেরা। সাধারণত ফ্যাক্টরি, গোডাউন যেখানে দিন ও রাত সবময়ই সিসি ক্যামেরার প্রয়োজন এসব স্থানে এই ক্যামেরা বসানো যেতে পারে।

পিটিজি সিসি ক্যামেরা
প্যান টিল্ট জুম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিটিজি। অর্থাৎ এই ক্যামেরায় একই সাথে তিনটি ফিচার কাজ করবে। যে কোনো স্থানের সম্পূর্ণ কভারেজ দিতে সক্ষম এই ক্যামেরা। ম্যানুয়ালি প্যান (ডানে বামে সড়ানো), টিল্ট (উপর নিচ করা), জুম (জুম ইন এবং জুম আউট করা) করা যাবে এর সাহায্যে।

ওয়্যারলেস সিসি ক্যামেরা
এই ক্যামেরা সেটআপের সাহায্যে দূরবর্তী স্থানে বসে সিসি ক্যামেরার ভিডিও দেখা যাবে। প্রতিষ্ঠান ভেদে আলাদা আলাদা মডেলের ক্যামেরার ক্ষেত্রে আলাদা আলাদা স্মার্টফোন অ্যাপও রয়েছে। এটির ডাটা ট্রান্সফারের জন্য কোনো তারের প্রয়োজন হয় না। তবে ক্যামেরাটি সচল রাখতে পাওয়ার ক্যাবলের সংযোগ দিতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102