বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

বৃহস্পতিবার থেকে বন্ধ হতে পারে আপনার ফেসবুক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে এমন বার্তা বেশকিছুদিন ধরেই গণমাধ্যমে ঘুরছে। তবে ফেসবুক ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বার্তায় এ ফিচার চালুর ব্যাপারে এমন কথা বলা হয়নি।

সেখানে বলা হয়েছে, আইডিতে ভুয়া বা অন্য নাম ব্যবহার করলে, অবৈধ কিছু পোস্ট, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এমন কিছু কারণ উল্লেখ করা হলেও নতুন ফিচার নিয়ে একাউন্ট বন্ধের ব্যাপারে কিছু বলা হয়নি।

২৮ অক্টোবর যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টে এমন কোন ত্রুটি খুঁজে পায় তাহলে সেদিনও বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী। এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ। 

এ ব্যাপারে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা নতুন এই ফিচারটি তৈরি করেছে। যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়।

তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102