শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চায়ের রাজধানী মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করায় জেলা সমিতির অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩২৪ এই পর্যন্ত দেখেছেন

ময়ফুল আলম রাসেল: দুটি পাতা একটি কুড়ির দেশ, হযরত শাহ মোস্তফার স্পর্শধন্য  প্রকৃতিক সৌন্দর্য লীলাভূমি ইতিহাস ও  চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো পর্যটকদের সুবিধার্থে জেলা  প্রশাসনের উদ্যোগে  চালু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করায় যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলা সমিতি বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখার পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের উদ্দ্যগে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটে বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।তিনি বলেন, করোনার কারণে পর্যটন শিল্পে ধ্বস নেমেছে।বাংলাদেশের মানুষ সময়পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়।সিলেট বিভাগে যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান।যারা এই বাস চালু করতে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদচেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপ জেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলাপ্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত  সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ সহ জেলা প্রশাসন এর কর্মকর্তাগণ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। 

উল্লেখ্য যে, ফাতেমা এন্টারপ্রাইজের সহযোগিতায় প্রতিদিন দুটি বাস জেলার বিভিন্ন পর্যটনস্পটে যাতায়াত করবে।এসবের টিকিট শ্যামলী কাউন্টার শ্রীমঙ্গল, বড়লেখা  ও হানিফ কাউন্টার ঢাকা বাসস্ট্যান্ড মৌলভীবাজারে পাওয়া যাবে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাতলায়লা নীরা জানান, প্রাথমিক ভাবে ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এসার্ভিস চালু করা হচ্ছে।প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবেবড়লেখার উদ্দেশ্যে ও  দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা বলেন, আপাতত শুক্র ও শনিবার দুদিন এ বাসটি চলাচল করবে।চাহিদার আলোকে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পর্যটকদের সুবিধার্থে এ বাস সেবা চালু করায়মৌলভীবাজার জেলা সমিতি বৃষ্টল বাথ ও ওয়েষ্ট শাখার অর্গানেইজিং কমিটির পক্ষ থেকে সৈয়দ আবু সাঈদ আহমদ, সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, আবু আক্কাস আনসারী মোস্তাক,সালাহ উদ্দিন সবুজ, এমদাদুর রহমান রাসেল, দিলদার মিয়া প্রমুখ।

অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলায় এই মহতী উদ্যোগ গ্রহন করারজন্য মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, স্থানীয় সরকারের সংশ্লিষ্টমেয়র, চেয়ারম্যান ও বর্তমান সরকার সহ এর সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা  জানিয়ে এইসার্ভিসের মাধ্যমে মৌলভীবাজার  জেলায় দেশ-বিদেশের পর্যটনদেরকে বিশেষ করে প্রবাসী নব  প্রজন্মের সন্তানদেরকে অপরুপসুন্দর্যের লিলাভুমি মৌলভীবাজার এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে মৌলভীবাজারে আসতে উৎসাহিত করবে। 

পর্যটকদের সুবিধার্থে ট্যুরিস্ট বাস এ  দু’টি প্যাকেজ থাকছে।প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গলথেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে।ওই প্যাকেজের পর্যটকরা চা বাগান, গগণটিলা, মাধবকুণ্ড জলপ্রপাত ও হাকালুকিহাওরসহ অন্যান্য দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।ওই প্যাকেজে জনপ্রতি ভাড়া থাকছে ৩৫০ টাকা দুপুরেরখাবার ছাড়া।আর দুপুরের খাবারসহ জনপ্রতি ৪৫০ টাকা।আর দ্বিতীয় প্যাকেজের বাস বড়লেখা থেকে সকাল ৯ টায় যাত্রা শুরুকরবে শ্রীমঙ্গলের উদ্দেশে।ওই প্যাকেজের পর্যটকরা উপভোগ করবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সীতেশ বাবুরচিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান।ভাড়া থাকছে জনপ্রতি ৩৫০ টাকা দুপুরের খাবার ছাড়া।আর দুপুরের খাবারসহ জনপ্রতি থাকছে  ৪৫০ টাকা। 

প্রাথমিকভাবে তিনটি কাউন্টার থেকে  এসব প্যাকেজের টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।কাউন্টারগুলো হলো- শ্যামলীবাস কাউন্টার হবিগঞ্জ রোড শ্রীমঙ্গল, হানিফ বাস কাউন্টার ঢাকা বাসস্ট্যান্ড মৌলভীবাজার আর শ্যামলী বাস কাউন্টারবড়লেখা।

এছাড়াও দু’টি মোবাইল ফোন নম্বরে সার্বক্ষণিক টিকেট সংগ্রহ করতে পারবেন।টিকেট বুকিং ও টাকা বিকাশে পেমেন্টকরার সুযোগ রয়েছে।ওই মুঠোফোন দু’টি ০১৭৭৮-২৩৩০৮৫, ০১৭৭৮-২৩৭৩৯২।যাত্রীরা অগ্রীম টিকেট সংগ্রহ করতে পারবেন।তবে বাস ছাড়ার সময় কিংবা বাসে উঠার পরটিকেট সংগ্রহ করা যাবে না। 

যে সকল স্থানে বাসগুলো থামবে  সে গুলো হলো বড়লেখা শ্যামলী বাস কাউন্টারের সামনে, জুড়ী চৌমহনা, কুলাউড়া পৌরসভারসামনে, রাজনগর কলেজ পয়েন্ট, মৌলভীবাজার হানিফ বাস কাউন্টার ও শ্রীমঙ্গল শ্যামলী বাসকাউন্টারের সামনে।ওই সকলস্থানে বড় ছাতা ও ব্যানার টাঙিয়ে বাস থামার স্থান চিহ্নিত করা হয়েছে।ওই বাস দু’টিতে ভ্রমণ করলে পর্যটকদের কোনো পর্যটনস্পটে প্রবেশ ফি লাগবে না ও তাদের সহযোগিতায় সঙ্গে থাকবেন ট্যুর গাইড।

সমিতির নেতৃবৃন্দ জেলার উন্নয়নে ভুমিকা রাখা ও আধুনিক মৌলভীবাজার গড়তে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকেআবারও ধন্যবাদ জ্ঞাপন করেন ও যে কোন মহত উদৌগে তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102