সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

নতুন ফিচার চালু না করলে বন্ধ ফেসবুক আইডি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী।  এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ। খবর বিবিসি বাংলা।

এ ব্যাপারে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা নতুন এই ফিচারটি তৈরি করেছে। যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়।

তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102