বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ছাতকের কালারুকা ইউনিয়নে নৌকার প্রার্থী নিয়ে বিতর্ক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৩০ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ছাতকের কালারুকা ইউনিয়ন চেয়ারম্যান অদুদ আলমকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে চলছে হরদম তর্ক বিতর্ক। উপজেলা বিএনপির সহ সভাপতি হয়েও বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশি হয়েছেন ধনকুব অদুদ আলম। গত নির্বাচনেও তিনি নানা নাটকীয়তার মধ্য দিয়ে পেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বসেছেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি এবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এর আগেও একবার পুত্রের নামে নলকূপ বরাদ্দ নিয়ে সমালোচনায় পড়েন চেয়ারম্যান অদুদ আলম।  এদিকে বিএনপিতে থাকা অদুদ আলমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে সুনামগঞ্জ জেলা বিএনপির তৎকালিন সাধারন সম্পাদক, বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সাথে একই মঞ্চে অদুদ আলম। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন এর সত্যতাও নিশ্চিত করেছেন বিএনপির কয়েক নেতাকর্মী। বিএনপিতে থাকাকালিন সময়ে তিনি ছাতক উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি ভাইস চেয়ারম্যান পদে সমর্থন চেয়েছিলেন সে খবরও জানা যায় বিএনপির নেতাকর্মীদের থেকে।

বিএনপি সূত্রে জানা যায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে তিনি বিএনপির হয়ে ব্যাপক সরব ভূমিকা পালন করেন। ছাতকে বিএনপিতে যোগদানের একটি অনুষ্ঠানে তিনি যোগদানকারী নবাগত কর্মীদের ৭ টি গরু জবাই করে খাওয়ানোর গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন- টাকার বিনিময়ে গতবারও বিএনপির সক্রিয় ও প্রভাবশালী নেতা হয়েও অদুদ আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এবারও পুনরায় সে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছে। এভাবে চললে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দখলে চলে যাবে আওয়ামী লীগ। দলের সক্রিয় ও প্রকৃত নেতাকর্মীরা মনোক্ষুন্ন হোন।“ বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের মনোনয়ন প্রদান না করতে দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে”। এর আগেও একবার নিজের পুত্রের নামে নলকূপ বরাদ্দ নিয়ে সমালোচনায় পড়েন চেয়ারম্যান অদুদ আলম। কালারুকা ইউনিয়নে বরাদ্দ সরকারি নলকূপ নিজের পুত্রের নামে ছাতক পৌর শহরে স্থাপন করতে গিয়ে ধরা পড়েন তিনি। 

কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অদুদ আলমসহ ছাত্রলীগের সাবেক নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুবেল, আব্দুল মুকিত, জালাল উদ্দিন দলীয় মনোনয়ন চেয়েছেন। 

বাংলাদেশ আওয়ামী লীগেরসূত্রে জানা যায় ১০ অক্টোবর সিলেট বিভাগের সকল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ এর কথা থাকলেও এখন পর্যন্ত জানা যায় নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102