শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

পরবর্তী তিন দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

গত ২৪ ঘন্টায় আজ সকাল ৬টা পর্যন্ত সীতাকুন্ডে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজারে ৩৭, কুতুবদিয়ায় ১৯, সাতক্ষীরায় ১৮ ও চট্টগ্রামে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহ ও নিকলিতে সর্বনি¤œ ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণপশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৪ মিনিটে । সূত্র-বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102