

মোঃসায়েদুর রহমান, মানিকগঞ্জ: যমুনা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি হওয়ায় নদী ভাঙ্গোন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, প্রতি বছরই নদী ভাঙ্গনের ফলে শিবালয়ে আরিচা, তেওতা,জাফরগঞ্জ অন্যায়পুর,পাটুরিয়া, নালী নদী ভাঙ্গনের কবলে পড়ে শত শত পরিবার গৃহ হীন হয়ে পড়েছে। এই নদী ভাঙ্গনের কবল থেকে নদী পাড়ের মানুষ গুলো স্থায়ী বেড়িবাঁধের মাধ্যমে মুক্তি চায়।
শিবালয় উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কুদ্দুস বলেন, মানিকগঞ্জ ১ আসন (শিবালয়, ঘিওর,দৌলতপুর) এর সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান রহমান দুর্জয় এম পি মহোদের পক্ষ থেকে প্রতি বছরই নদী ভাঙ্গন রোধ কল্পে জি ই ও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ প্রকল্প নেওয়া হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্থায়ী বেরি বাঁধ নির্মাণের আবেদন করা হয়েছে। এখন নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ বাস্তায়নের অপেক্ষায়।
শিবালয় উপজেলা বাসীর পক্ষ থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিকট দাবী শিবালয় বন্দর ব্যবাসায়ী ও নদী পাড়ের মানুষের প্রানের দাবী দ্রুত স্থায়ী বেরি বাঁধ নির্মাণ করে ঐতিহ্যবাহী আরিচা ঘাট, সহ শিবালয় উপজেলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। স্থায়ী বাধ নির্মাণ না করলে অচীরেই শত শত ব্যবসায়ী এবং সাধারণ মানুষ গৃহহীন হয়ে যাযাবরের মতো জীবন যাপন করতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলাল উদ্দিন আলাল বলেন, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মানে সংশ্লিষ্ট কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।