শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭১০ জন। এর আগে গতকাল (রোববার) ৭০ জনের মৃত্যু এবং ২ হাজার ৪৩০ জন রোগী শনাক্ত হয়।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা ২৭ হাজার ৫৯৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৬১০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছ ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৬৬৭, ময়মনসিংহে ৪২, চট্টগ্রামে ৭০৪, রাজশাহীতে ১৭৪, রংপুরে ৮৭, খুলনায় ১৬৭, বরিশালে ৮৮, সিলেটে ৮১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৬৫ জনের মধ্যে নারী ৩৩ জন এবং পুরুষ ৩২ জন। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১৭, চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৬, খুলনা ১০, বরিশাল ৩, সিলেট ১০ ও রংপুরে ৪ জন মারা গেছেন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৪, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৩, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের একজন রয়েছেন। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102