

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি এই আসনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করেছে। নবীগঞ্জ-বাহুবলবাসী দল মত নির্বিশেষে রেজা কিবরিয়ার পক্ষে এককাট্টা হয়েছেন। বিশেষ করে ভোট ব্যাংক খ্যাত দিনারপুর পরগনার ৪টি ইউনিয়নের মানুষ এখন রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ। প্রতিটি জাতীয় নির্বাচনে দিনারপুরে ঐক্যজয় পরাজয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।
জানা যায় গত মঙ্গলবার দিনারপুর এলাকার মুরব্বিরা সাবেক একজন প্রবীন জনপ্রতিনিধির বাড়িতে বৈঠক করেছেন। শনিবার দিনারপুর এলাকার দেবপাড়া,গজনাইপুর,পানিউমদা ও পুটিজুরীইউনিয়নের সব বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা একসর্বদলীয় কর্মী সভা আহবান করেছেন। উক্ত সভাদিনারপুর বালিদ্বারা বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত সভা থেকে ঘোষনা দেয়া হবে “ দল যার যার, রেজা সবার” কারন রেজা কিবরিয়া হচ্ছেন দিনারপুর পরগনার সন্তান। তারবাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সাবেকমন্ত্রী ও ৪বারের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী, সাবেকসংসদ সদস্য মাহবুবুর রব সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাদী গাজী এই দিনারপুর এলাকার ঐক্য ধরেরেখে বারবার জন প্রতিনিধি হয়েছেন। তাই দিনারপুর পরগনার নতুন ঐক্য এখন রেজা কিবরিয়ার জয়ের পথেনতুন ইতিহাস হবে। এখানে ৪টি ইউনিয়নের প্রায় ৮০হাজার ভোট রয়েছে। প্রতিটি জাতীয় নির্বাচনে তাদেরএকতা হবিগঞ্জ-১ আসনে সাড়া ফেলে দেয় এবারও তারব্যতিক্রম হবে না।
পুটিজুরি ইউনিয়নের “স্বপ্ন যাত্রা” সংগঠনের সাংগঠনিক সম্পাদক এফ আর হারিছ বলেন, আমরা উন্নয়নের জন্যরেজা কিবরিয়াকে সার্পোট করেছি। আমাদের বিস্বাস আমাদের এলাকার মানুষ শেষ পর্যন্ত ঐক্যবব্ধভাবে ড. রেজা কিবরিয়াকে ভোট দিবে, কারন উনার বিকল্প নেই।
যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা দেওয়ান আব্দুল মুকাদ্দিম নিয়াজ বলেন, আমরা লন্ডন থেকে প্রায় ৫০/৬০ জন লোক এসেছি স্বেচ্ছায় রেজা কিবরিয়ার পক্ষে কাজ করার জন্য। আমি দিনারপুর এলাকার সন্তান হিসাবে আগামী শনিবারের সভা সফলের জন্য কাজ করছি। আমাদের এলাকার ঐক্য হবিগঞ্জ-১ আসনে ধানের শীষেরবিজয়ে বড় ধরনে প্রভাব রাখবে।
গজনাইপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ বলেন, আমাদেরদিনারপুর পরগনার কাছে প্রার্থীতা মুখ্য বিষয় নয়, আমাদের ঐক্যই মুল চালিকা শক্তি। দিনারপুরবাসী এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন রেজা কিবরিয়াকে ভোট দিতে এই ঘোষনা আগামী শনিবার আসবে ইনশাআল্লাহ। দিনারপুর পরগনাবাসী এর আগেও বিভিন্ন নির্বাচনে ঐক্যবদ্ধতার নজির স্থাপন করেছেন, এবারও ব্যতিক্রম হবে না।
দেবপাড়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যানও বীর মুক্তিযোদ্ধা আকম ফখরুল ইসলাম কালাম বলেন, আমাদের দিনারপুর পরগনাবাসী সব সময় ঐক্যবদ্ধ ভাবেভোট দেই। আমরা একটা সিন্ধান্ত নিলে কখনও আমাদেরএলাকার মানুষ সেটা অমান্য কনে না। উন্নয়নের জন্যএবার আমরা নতুন শ্লোগান “ দল যার যার, রেজা সবার” এই লক্ষ নিয়েই আগামী শনিবার দিনারপুর এলাকার ৪টিইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দেয়া হয়েছে।
৭বারে ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, আমরা সব সময়ই ঐক্যবদ্ধ ছিলাম, এখনও আছি, দিনারপুর পরগনার লোকজন এর মধ্যে সম্প্রীতি খুবই বেশি।
নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুর উদ্দিন-বীরপ্রতীক বলেন, আমরা সিন্ধান্ত নিয়েছি, দিনারপুর এলাকার সন্তান হিসাবে রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবো। সে বাংলাদেশের একজন সম্পদ, তার মতো গুনিজনকে মুল্যায়ন করা না হলে আমরা অনেক পিছিয়ে যাবো।
ড. রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া বলেন, আমি আসলেই অভিভূত হয়েছি, দিনারপুর এলাকা সাবেক বর্তমান সব জনপ্রতিনিধি ও মুরব্বিরা ড. রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। ড.রেজা কিবরিয়া এলাকায়এসেছেন উন্নয়ন ও সাধারন মানুষের কল্যানে কাজ করারজন্য, এলাকার মানুষ সেটার মুল্যায়ন বুঝতে পেরেছেন তার জন্য আমরা সন্তোষ্ট ও তাদের পরমর্শ আমাদের অনেক কাজে লাগবে এই জন্য তাদের নিকট কৃতজ্ঞা জানাচ্ছি।
এদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরাএক্যবদ্ধভাবে একাট্টা হয়ে দিনরাত রেজা কিবরিয়ার পক্ষেপ্রচারণা করে যাচ্ছেন। অন লাইনে ও অফ লাইনের প্রচারণায় ব্যাপক ভাবে এগিয়ে আছেন রেজা কিবরিয়া।প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ড. রেজা কিবরিয়া ও তার স্ত্রী সিমি কিবরিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।