রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

চোর সন্দেহ

ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া নামক স্থানে গণপিঠুনী ও তীর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে তিন বাংলাদেশীকে। পরে সেখানকার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
বিজিবি জানায়, ওই তিন জন বাংলাদেশী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করে সেখানেই অবস্থান করছিল। ওই স্থানটি সীমান্তের শূণ্যলাইন থেকে ৪/৫ কিলোমিটার ভারতের অভ্যান্তরে। সেটি ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা।
বিজিবি আরো জানায়, ধারণা করা হচ্ছে তারা গরু পাচারের উদ্যেশ্যে সেখানে গিয়েছিল। পরে চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদেরকে গণপিঠুনী ও তীর মেরে হত্যা করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) এর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, কুপিয়ে ও তীর মেরে হত্যা করা মরদেহগুলো বাংলাদেশি তিনজনের। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102