মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্কের জ‍্যকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্ট এ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের যৌথ উদ্যোগে ‍পালন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  শেখ হাসিনার জন্মদিন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা ডপ্রেদিপ রজ্ঞন কর এর সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী”র পরিচালনায় অনুষ্ঠিত জন্ম বার্ষিকীতে প্রথমবারের মত কোন কেক কাটা হয়নি। আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পশ্চিম শাখা যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃরবি আলম, সাধারণ সম্পাদক শফিকুল আলম বরকত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন মাসুদ।

বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সিনিয়র সহসভাপতি টি.মোল্লা, মোহাম্মদ আলী বাবুল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাংগঠনিক পলাশ নন্দী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাহিন শাহ প্রমুখ।

বক্তব্য শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ-সভাপতি টি মোল্লা।

জন্মদিনের আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ১৫ই আগষ্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিস্ঠুর হত্যাকান্ড,২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলা,সকল স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে নিহত,শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক নারী,শিশু-কিশোরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102