সোমবার, ১১ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

প্রবাসে বাংলাদেশের আলোকবর্তিকা

আপন আলোয় আলোকিত ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

মানবিক কাজের মাধ্যমে প্রবাসীদের কাছে এক অনন্য নজির স্থাপণ করে যাচ্ছেন ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি,এফআরএসএ।

যিনি ইবিএফসিআই এর সভাপতি, ব্রিটেনের একজন নামকরা ব্যবসায়ী, সমাজসেবী এবং কমিউনিটি নেতা হিসেবে কয়েক দশক ধরে প্রবাসে তার বর্ন্যাঢ্য কর্মজীবন গড়ে তুলেছেন।

১৯৫২ সালে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণকারী ড. উদ্দিন ১৯৬৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং তিনি তাকে সমজে প্রতিষ্ঠিত করতে নানাবিদ প্রচেষ্টা শুরু করেন। যার ফলে তিনি হয়ে উঠেন কমিউনিটির একজন সফল কর্পোরেট লিডার, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজ সেবক।

ড. উদ্দিনের তিক্ষ্ন বুদ্ধিমত্তা ব্রিটেনের রেস্তোরাঁ শিল্পে সাড়া ফেলে। বারান্দা, ল্যান্সার্স এবং ব্রিটানিয়া স্পাইসের মতো বিখ্যাত প্রতিষ্ঠান তিনি প্রতিষ্টা করেন এবং একজন গর্বিত মালিক হিসেবে তিনি ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং প্রতিটি ক্ষেত্রে তিনি তার সফলতার পাল্লা ভারি করে যাচ্ছেন। কারী শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখায়  তার রেস্তোরাঁগুলি অসংখ্য পুরষ্কার এবং প্রশংসা অর্জন করেছে । আর এতে করে এই শিল্পে ড. উদ্দিনকে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করেছে।

ব্যবসায়িক পরিচালনার বাইরেও, ড. উদ্দিন জনহিতকর কাজ এবং সমাজসেবার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগ, ত্রাণ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান, তাঁর নিজস্ব উদ্যোগ এবং মাঠ পর্যায়ে কাজ করা সংস্থাগুলির প্রতি তাঁর সমর্থনের মাধ্যমে, অসংখ্য মানুষের জীবনে তার সমাজ সেবামূলক উদ্যোগ তাকে দেশে বিদেশে আলাদা মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

ডঃ উদ্দিন যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই), বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অফ কমার্স এবং স্কটল্যান্ডে বাংলাদেশী কাউন্সিল সহ অসংখ্য কমিউনিটি সংগঠনের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. উদ্দিনের অসামান্য কৃতিত্ব অসংখ্য মর্যাদাপূর্ণ পুরষ্কার এবং সম্মাননার মাধ্যমে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে। তিনি কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট এবং হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লেটারসসহ একাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। জাতিগত সম্পর্ক উন্নয়নে তাঁর নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ, তাঁকে ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য (এমবিই) উপাধিতে ভূষিত করা হয়েছে। এছাড়াও, তিনি দ্বিতীয়বারের মতো (জুলাই ২০২৫) স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল-জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন।

ড. ওয়ালী তাসার উদ্দিনের শ্রেষ্ঠত্ব, জনহিতকর কাজ এবং কমিউনিটিতে নেতৃত্বের প্রতি তাঁর অটল অঙ্গীকার তাকে যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয় দেশেই একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। একজন দূরদর্শী নেতা হিসেবে, তিনি অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন। তার এই কর্মকান্ড ব্রিটিশ ও বাংলাদেশী উভয় জাতির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102