রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাওয়ে

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাও জেলার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুই ঘন্টাব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে কর্মশালায়  বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌসি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ প্রমুখ।
মাদরাসার মানোন্নয়নে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের  স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্রের চাহিদা  লিখিত আকারে পেশ করার আহ্বান জানান। সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য দিতে আহ্বান জানান।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বহা, ভেলাজান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খোরশেদ আলম, দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, লাহিড়ি ফাজিল মাদ্রাসার ফজলে রাব্বি মো নুরুল ইসলাম, গড়েয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুজ্জামান শাহ প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গৃহিত পদক্ষেপ সহ কারিকুলাম কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণ বিষয়ে দ্রুত সময়ে পরিকল্পনা বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102