রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও

গ্রাম আদালতে ২ হাজারেরও অধিক মামলা নিষ্পত্তি

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

গত দেড় বছরে ঠাকুরগাঁওয়ের ৫৪ টি গ্রাম আদালতে ২ হাজার ৫০৬টি মামলা হয়েছে। এরমধ্যে ২ হাজার ১৩৫টি মামলা নিষ্পত্তি আর ক্ষতিপুরণ আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকা। এই সময়ের মোট আবেদনকারীর মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ছিল ৪০৯জন।

বৃহস্পতিবার (১৯ জুন) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পবিকল্পনা প্রণয়ন ” বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, প্রকল্পের প্রতিনিধিগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ মুক্ত আলোচনায় বক্তব্য দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102