শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছাতকে সেনাবাহিনীর হাতে দুই চাঁদাবাজ আটক

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্য অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আরো একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।
ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে প্রতারক ও চাঁদাবাজ মামুন চৌধুরী ও ফজলুর রহমান-কে আটক করে। আটককৃত মামুন চৌধুরী টাংগাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর পুত্র এবং ফজলুর রহমান একই জেলার কালিহাতি উপজেলার
গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু’জনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম রেজার বাড়িতে ভাড়াটে থাকেন।
ছাতক উপজেলার দৌকাপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাহিদুল হক ও মৃত আব্দুল লতিফের পুত্র নজরুল ইসলাম প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার একটি অভিযোগ দেন  ছাতক সেনা ক্যাম্পে। এ প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে সেনাবাহিনী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার রাত ১০ ঘটিকার সময় ছাতক থানার এস আই আখতারুজ্জামান ক্যাম্প থেকে এলাকাবাসীর পূর্বের অভিযোগের ভিত্তিতে আটককৃতদের থানায় নিয়ে আসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102