মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

কখনো মা হতে পারবেন না শার্লিন চোপড়া

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

বিতর্ক আর অভিনেত্রী শার্লিন চোপড়া যেন পরস্পরের সমার্থক শব্দ। অ্যাডাল্ট মডলিং হোক বা ইরোটিক সিনেমাতে অভিনয়, শার্লিনের জুড়ি মেলা ভার। আক্ষরিক অর্থে বলিউডের ‘মন্দ মেয়ে’ তিনি। সম্প্রতি নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক ঘটনার কথা জানালেন শার্লিন।

এক বিরল রোগে ভুগছেন শার্লিন। এর কারণে কোনওদিনও সন্তান ধারণ করতে পারবেন না তিনি। অর্থাৎ নিজের গর্ভ থেকে সন্তানের জন্ম দিতে পারবেন না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস বা ‘এসএলই’-এ আক্রান্ত শার্লিন।

এই রোগে কথা প্রথম ২০২১ সালে জানতে পারেন শার্লিন। এক ধরণের অটোইমিউন রোগ এটি। যার ফলে শার্লিনের কিডনি বিকল হয়ে পড়েছিল। এই রোগের কোনও চিকিৎসা নেই, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই একমাত্র পারে একে ঠেকিয়ে রাখতে।

লুপাসে আক্রান্ত রোগী সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও সন্তানধারণের সিদ্ধান্ত মৃত্যুর কারণ হতে পারে, একথা চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন শার্লিনকে। তাই নিজে গর্ভবতী হতে পারবেন না শার্লিন।

শার্লিন জানিয়েছেন, মা হতে আগ্রহী তিনি। অন্তত চার-পাঁচটা সন্তানের মা হতে চান। বাচ্চা ভালোবাসেন অভিনেত্রী। তার কথায়, ‘ভারতে কোন কোন বিকল্প রাস্তা আমার সামনে খোলা রয়েছে মা হওয়ার সেগুলো পর্যালোচনা করছি। খুব শিগগিরই হয়ত গুড নিউজ দেব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102