মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে ভর্তির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড মাস্টার অব অ্যাডভান্স স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস নন-থিসিস/থিসিস বেইজড এমবিএ এবং এমএএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ২১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ২৪ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ক্লাস শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102