বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টানা বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে। বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান সই করা ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়-খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এসময় দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

শুক্রবারের (২৫ অক্টোবর) পূর্বাভাসে জানানো হয়-খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এসময় বৃষ্টিপাতের প্রবণতা কমার পাশাপাশি দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৬.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102