বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তানের ব্যর্থতার সাতকাহন জানালেন সাবেক ইংলিশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও শেষমেশ তাদের হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এ নিয়ে টানা ছয়টি টেস্ট হারল পাকিস্তান। টেস্টে গত ১৮ ইনিংসেও একটি ফিফটি পাননি বাবর আজম। ধুকছে দলটি বোলাররাও।

অথচ, দলের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কত চেষ্টায় না চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কোচ, অধিনায়ক ও ক্রিকেটার কতকিছুতেই না পরিবর্তন এনেছে দলটি। ফল সেই একই। এমন অবস্থার কারণ কি; তা নিয়ে হচ্ছে আলোচনা। এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন জানালেন পাকিস্তানের ব্যর্থতার সাতকাহন।

বাবর আজমের ব্যর্থতা নিয়ে নাসের বলেন, ‘তাদের (পাকিস্তানের) সেরা খেলোয়াড় – একজন বিশ্বমানের খেলোয়াড় – বাবর আজম ভয়ঙ্করভাবে ফর্মে নেই। এই পিচে একটি হাফ সেঞ্চুরি ছাড়াই নয়টি টেস্ট ম্যাচ খেলল সে! সম্ভবত এটি মনস্তাত্ত্বিক। সে কঠিন এক সময় পার করছেন। সবকিছু মিলিয়ে সে সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।’

বাবরের ওপর চাপ নিয়ে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘বিশ্বের এই অংশে, আপনি যদি বাবর আজম হন এবং আপনি একটি হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি ছাড়াই দুটি ম্যাচ খেলেন, তাহলে চাপ তৈরি হয়। আর এখানে তো আট, নয়টি টেস্ট হয়ে গেছে। কাজেই চাপ অবশ্যই তার ওপর রয়েছে।’

পাকিস্তানের পেসারদের কম গতির বিষয়টিও তুলে ধরেন নাসের। বলেন, ‘আপনি তাদের তিনজন সিমারের কাউকেই দেখবেন না এই মুহূর্তে তারা খুব গতিতে বল করছে। এটি একটি বিপজ্জনক সংমিশ্রণ। আপনার একটি টপ অর্ডার আছে যা দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হচ্ছে এবং আপনি নিশ্চিত নন যে কোন পিচটি আপনার বোলিং আক্রমণের জন্য উপযুক্ত হবে।’

পাকিস্তানের স্পিনার নিয়েও প্রশ্ন আছে নাসেরের। তার মতে, ‘স্পিনকে খুব একটা হুমকি বলে মনে হচ্ছে না। তাদের স্পিনারদের অবস্থান কোথায়? ঐতিহাসিকভাবে, আমরা আব্দুল কাদির, সাকলাইন মুশতাক এবং মুশতাক আহমেদের বিপক্ষে খেলতাম। তারা সবসময় দুর্দান্ত রহস্যময় স্পিনার তৈরি করেছে।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102