সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ঢাকায় নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা আসার আগে শুক্রবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। এই দুই ক্রিকেটার দ্য হান্ড্রেড টুনার্মেন্ট শেষ করে সরাসরি ঢাকায় চলে এসেছে। আজ থেকেই শুরু হবে ওই দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন। যদিও তাদের সতীর্থরা বাংলাদেশে আসবেন আরো ৪ দিন পর।

দ্য হান্ড্রেডে খেলতে দুই ক্রিকেটার এতদিন ইংল্যান্ডে অবস্থান করছিলেন। ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।

আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড জাতীয় দল। দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে ক্রিকেটারদের নেয়া হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গ্র্যান্ডহোম ও অ্যালেন আজ থেকেই ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102