শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বয়কট হচ্ছেন রাধিকা আপ্তে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। বারবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবারও ‘ট্রেন্ডিং’-এ রয়েছেন রাধিকা আপ্তে।রাধিকা অভিনীত ‘পার্চড’ ছবির একটি দৃশ্য নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ। লীনা যাদব পরিচালিত এই ছবিতে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা। সেখানে তার শরীরের উপরের অংশ ছিল অনাবৃত।সেই দৃশ্যের ছবি টুইটারে ভাইরাল হতেই ‘বয়কট রাধিকা আপ্তে’র ডাক ওঠে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির এই ধরনের কিছু দৃশ্য ‘দেশের সংস্কৃতিকে ধ্বংস করছে’ বলে অভিযোগ করেন নেটাগরিকদের একাংশ। নিজেদের অসন্তোষ প্রকাশ করতে তাই টুইটারে সরাসরি রাধিকাকে আক্রমণ করেন তারা।অজয় দেবগণ প্রযোজিত এই ছবি বাল্যবিবাহ, পণপ্রথা ও পুরুষতন্ত্রের মতো একাধিক বিষয়কে সমালোচনা করেছিল। মুক্তির পর থেকেই নানা কারণে বিতর্কে জড়ায় ‘পার্চড’। রাধিকা এবং আদিল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা ও ঋদ্ধি সেনের মতো অভিনেতারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102