বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আবারও বিয়ের সানাই বাজছে বলিউডের কাপুর পরিবারে। অভিনেতা অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কাপুর বিয়ে করতে চলেছেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানি। শনিবার অনিলের জুহুর বাংলোতে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হবে। অতিথি তালিকায় থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

১৩ বছর ধরে কর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে রিয়ার। অনিল-কন্যা প্রযোজিত ‘আয়েশা’-তে সহ-পরিচালক ছিলেন তিনি। কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ সিনেমাতেও। এ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছেন কর্ণ।কিছুদিন আগেই লন্ডন থেকে স্বামীসহ ফিরে এসেছেন সোনম কাপুর। ২০১৮ সালের মে মাসে ঘটা করে বিয়ে করেছিলেন সোনাম কাপুর। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান, রণবীর সিং থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা সব তারকারা। রিয়ার বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা থাকেন, আপাতত সেটাই দেখার বিষয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102