শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

করোনায় ২ বিচারকসহ ১২ জনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই বিচারকসহ অধস্তন আদালতের ১০ সহায়ক কর্মচারীর মৃত্যু হয়েছে। এই দুই বিচারকের মধ্যে গতকাল বুধবার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা যান। আর ২০২০ সালের ২৪ জুন করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ মারা যান।এদিকে গত ২৮ জুলাই পর্যন্ত করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে অধস্তন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন সহায়ক কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন এবং সহায়ক কর্মচারীর মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন।সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তার দেয়া তথ্য থেকে জানা গেছে, বিচারবিভাগীয় কর্মকর্তাদের মধ্যে খুলনা বিভাগে আক্রান্তের হার বেশি। এই বিভাগে ১৭ জন কর্মকর্তা চিকিৎসাধীন আছেন। আর ঢাকা বিভাগে চিকিৎসাধীন আছেন ১৫ জন।অন্যদিকে রাজশাহী বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৭, রংপুর বিভাগে ৪, বরিশাল বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ৩ জনসহ ৫৯ জন কর্মকর্তা চিকিৎসাধীন আছেন।এছাড়া খুলনা বিভাগে বিচারবিভাগীয় কর্মচারীদের আক্রান্তের হারও বেশি। এই বিভাগে ৩৬ জন কর্মচারী চিকিৎসাধীন আছেন। আর ঢাকা বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও বরিশাল বিভাগে ৭ জনসহ ৪৩ জন কর্মচারী চিকিৎসাধীন আছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102