শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

স্পেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, আসছেন না জি-২০ সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। আর এই কারণে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারছেন না এই নেতা।

অবশ্য সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হলেও ‘ভালো বোধ’ করার কথা জানিয়েছেন সানচেজ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ঘোষণা করেছেন, তিনি নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না।

প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি ‘ভালো বোধ করছেন’। এছাড়া তার অনুপস্থিতিতে স্পেনের উপপ্রধানমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জি-২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, আজ বিকেলে আমি কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হয়েছি এবং জি-২০ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে যেতে পারব না। তবে আমি ভাল বোধ করছি। স্পেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ের মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে না আসার কথা জানিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। আর তাদের পর তৃতীয় বিশ্বনেতা হিসেবে আসন্ন এই সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী সানচেজ।

এনডিটিভি বলছে, ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102