শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফের অভিনয়ে ডিজে সনিকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৩৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অনেকদিন পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় ডিজে সনিকা। ‘ঝিলিক’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে ডিজে সনিকার সঙ্গে আরও অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও তন্ময়।নির্মাতা শফিকুল রাজীব পরিচালিত এই শর্টফিল্মটি ঈদের পঞ্চম দিন দীপ্ত টিভিতে প্রচার হওয়ার পর ঝড় তুলেছে ইউটিউবেও।‘ঝিলিক’ শর্টফিল্ম প্রসঙ্গে ডিজে সনিকা বলেন, দীর্ঘদিন পর আবারও অভিনয় করেছি। কারণ, শর্টফিল্মটির গল্প আমাকে মুগ্ধ করেছে। এতে আমি ঝিলিক চরিত্রে অভিনয় করেছি। এটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। আশা করি, দর্শকেরা নতুন এক ডিজে সনিকাকে দেখতে পাবে।উল্লেখ্য, ডিজে সনিকা ডিস্ক জকি হিসেবে কাজ করার পাশাপাশি টেলিভিশনেও উপস্থাপনা করেছেন। এ ছাড়াও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। মাঝে মাঝে গানও করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102