সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

মোশারাফ করিমের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, বৈশাখী টেলিভিশন ও আরও তিন জনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী। এ মামলার অন্য আসামিরা হলেন অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান। জানা যায়, ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে এ মানহানি মামলা করা হয়। বাদী পক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102