শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

রেকর্ড নিয়ে ভাবনা নেই মেহজাবীনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: লকডাউনের শুরুতেই শুটিং বন্ধ করে দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাই বলে ঈদের নাটকে তাকে দেখা যাবে না এমনটি নয়। আসছে ঈদে প্রায় ১০টি নাটকে থাকছেন বলে জানালেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো-মিজানুর রহমান আরিয়ানের ‘যদি কোনো দিন’, মহিদুল মহিমের ‘চুমকি চলেছে’ ও রুবেল হাসানের ‘ঘটনা সত্য’ এবং ‘মি: এন্ড মিসেস চাপাবাজ (আনলিমিটেড)’। মেহজাবীন বলেন, নিজের ও পরিবারের সুরক্ষার জন্য লকডাউনে শুটিং না করার সিদ্ধান্ত নিই। সবার আগে নিজেকে ঠিক রাখা জরুরি। তবুও এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিছু নাটকের শুটিং শেষ করেছি। মেহজাবীন চলতি বছরে বেশ কয়েকটি রেকর্ড করেছেন ক্যারিয়ারে। ইউটিউবে বেশি ভিউ কিংবা কোটি ভিউর নাটকের সংখ্যায় এগিয়ে আছেন তিনি।কেমন লাগছে এসব রেকর্ড? উত্তরে অভিনেত্রী বলেন, রেকর্ড নিয়ে আমার ভাবনা নেই। কোনো একটি কাজ করার সময় চিন্তায় থাকে না এটি দিয়ে আমাকে রেকর্ড করতে হবে। আমি শুধু চাই কাজটি দর্শকরা পছন্দ করুক। রেকর্ড তো নানাভাবে করা যায়। কিন্তু দর্শকের ভালোবাসা পাওয়া সহজ নয়। অভিনেত্রীর সমসাময়িক অনেকে ওটিটি প্ল্যাটফরমে নাম লিখিয়েছেন। অনেকে নিয়মিত কাজও করছেন। কিন্তু এই প্ল্যাটফরমে আপনাকে দেখা যাবে কবে? তিনি বলেন, ওটিটি এখন বেশ জনপ্রিয় এটি ঠিক। কিন্তু আমাকে কবে দেখা যাবে সেটি বলতে পারছি না। আমার কাছেও বেশকিছু প্রস্তাব এসেছে। যেমনটা চাই তেমন কিছু পেলে অবশ্যই ওটিটিতে কাজ করবো। আজকাল নাটকের ভিউ নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য শোনা যায়। আপনার অভিমত কি? এ প্রসঙ্গে তিনি বলেন, যিনি একটি নাটক প্রযোজনা করেন তিনি অবশ্যই লাভবান হতে চাইবেন। না হলে তিনি পরবর্তীতে নাটকে আগ্রহী হবেন না। ভিউ দিয়ে নাটকের মান বিচার করা যায় না। আবার ভিউ না হলে প্রযোজকরা তার অর্থও ফিরে পাবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102