শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ঈদে ছয়টি গরু কোরবানি দেবেন পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিএফডিসিতে ছয়টি গরু কোরবানি দিবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামনের বছরগুলোতে গরুর সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।এ বিষয়ে পরী বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারো সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।গত পাঁচ বছর ধরেই এফডিসিতে কোরবানি দিচ্ছেন তিনি। প্রতিবছর একটি করে গরু বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে এই নায়িকা বলেন, আমার ইচ্ছে প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102