বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শুরুতেই তাসকিনের আঘাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: টাইগারদের দেওয়া ৪৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। পেসার তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই তুলে নেন মিল্টন শুম্বার উইকেট। ব্যাটসম্যান তাসকিনের বলে তৃতীয় স্লিপে ইয়াসিরের হাতে ক্যাচ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ১ উইকেটে ২৭ রান করেছে।এর আগে হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশর দুই ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নেন। ১৮০ বলে ৮ বাউন্ডারিতে সেঞ্চুরিতে ইনিংসটি সাজান সাদমান। নাজমুল হোসেন শান্ত ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন। সাদা পোশাকে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।মূলত এই দুই তরুণ টপঅর্ডার ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিড গড়েছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭৬ রানের বড় লিড গড়েছে টাইগাররা।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০, দ্বিতীয় ইনিংস: ২৮৪/১ (ডিক্লেয়ার)জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৭৬/১০, দ্বিতীয় ইনিংস: ২৭/১ বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102