শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নার্ভাস আলিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এরইমধ্যে শুরু হয়েছে আলিয়া ভাট প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’-এর শুটিং। আলিয়ার সঙ্গে ছবিটি সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা।প্রথম দিনের শুট শুরুর আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘আমার প্রথম পরিচয় বরাবরই অভিনেতা থাকবে। এ ক্ষেত্রে নার্ভাস অভিনেতা।’যে কোনও ছবির শুটিং শুরুর আগে আলিয়া বেশ ভয়ে ভয়ে থাকেন। তার ভাষ্য, ‘শুটিং শুরুর আগের রাতে একটা অস্বস্তি থাকে। মনে হয়, সারা রাত ধরে সব লাইন গুলিয়ে যাচ্ছে। পরের দিন পনেরো মিনিট আগেই ফ্লোরে পৌঁছে যাই, যাতে দেরি না হয়ে যায়।’এই ছবির ক্ষেত্রে অস্বস্তি অনেকটা বেশি, কারণ নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। ছবিতে তার সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ। সহ-অভিনেতাদের মান রেখে কাজ করার জন্য শুভেচ্ছা চেয়েছেন অনুরাগীদের কাছে।তার এই টুইটে মন্তব্য করেছেন শাহরুখ খান। লিখেছেন, ‘তোমার পরবর্তী হোম প্রোডাকশনেও আমাকে নিয়ো। আমি ঠিক সময়ে সেটে চলে যাব এবং পেশাদারের মতো কাজ করব। প্রমিস!’আলিয়া আবার উত্তর দিয়েছেন, ‘চুক্তি সাইন হয়ে গেল। এর চেয়ে বেশি কী আর চাইবো!’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102