বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মুখ ঢেকে ট্রলের শিকার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা (ভিডিওসহ)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩১৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি টিভি ডেস্ক: খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়েছেন কর্ণাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী।গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ সার্চ দিলে সেখানে রাশমিকার নাম প্রথমে আসে। আর সেই রাশমিকাই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার।এর কারণ তিনি নিজেই। নিজেরই একটি ভুলের কারণে এবার হাসির খোরাকে পরিণত হলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।একটি ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরেননি বলে নিজের হাত দিয়ে মুখ ঢাকছেন রাশমিকা।সেই মুহূর্তের ভিডিও পাপারাজ্জি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।নেটিজেনরা একহাত নিচ্ছেন রাশমিকার। অনেকের মতে, রাশমিকা ওভার অ্যাক্টিং করছেন! কেউ তাকে ‘ওভার অ্যাক্টিংয়ের দোকান’আখ্যা দিচ্ছেন। আবার কেউ ‘দুর্বল স্ক্রিপ্টে’ বিষয়টি রাশমিকার অভিনয় বলে তাকে আক্রমণ করেছেন। ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নামার সময় ভুলে মাস্ক না পরেই হাঁটা শুরু করেন রাশমিকা। বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি করে হাত দিয়েই মুখ ঢাকার চেষ্টা করেন তিনি। এ সময় তার সহকারী গাড়ির ভেতর থেকে মাস্ক বের করে দেন তাকে।ভিডিওটি দেখুন -প্রসঙ্গত, ছোট্টো ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে রাশমিকার। ২০১৬ সালে রুপালী পর্দায় প্রথম অভিষেক ঘটে এ মিষ্টি হাসির রমণীর। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু। তবে সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে।বলিউডেও পা রাখতে চলেছেন রাশমিকা।

ভাইরাল ভিডিও

সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘গুডবাই’ নামে আরো একটি বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন রাশমিকা। যেখানে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102