বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

১৯ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার মিশ্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দাবার দুনিয়ায় নতুন ইতিহাস লিখেছেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু অভিমন্যু মিশ্র। সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার এখন তিনিই।হাঙ্গেরির বুদাপেস্টে বুধবার তৃতীয় নর্ম অর্জনের মধ্য দিয়ে ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হন মিশ্র। ভেঙে দেন সের্গেই কারইয়াকিনের ১৯ বছরের পুরনো রেকর্ড। ১২ বছর ৭ মাস বয়সে রেকর্ডটি গড়েছিলেন রুশ তারকা সের্গেই।গ্র্যান্ডমাস্টার টাইটেল অর্জনের লক্ষ্যে মিশ্র ও তার বাবা গত এপ্রিল থেকে বুদাপেস্টে ছিলেন। গত দুই মাসে দুটি নর্ম অর্জন করেন মিশ্র। ভেজেরকেপজো জিএম মিক্সে বুধবার ভারতের গ্র্যান্ডমাস্টার লেওন মেনদোনকাকে হারিয়ে তৃতীয় নর্ম অর্জন করেন তিনি। সোচিতে অনুষ্ঠেয় ফিদে বিশ্বকাপে যাওয়ার আগে এটাই ছিল তার শেষ টুর্নামেন্ট।গ্র্যান্ডমাস্টার হতে একজন দাবাড়ুকে তিনটি জিএম নর্ম ও ইএলও রেটিংয়ে ন্যূনতম ২৫০০ পয়েন্ট ছুঁতে হয়। নর্ম অর্জন করা যায় শুধুমাত্র যেসব টুর্নামেন্টে অন্তত ৫০ শতাংশ প্রতিদ্বন্দ্বী টাইটেলধারী এবং কমপক্ষে এক-তৃতীয়াংশ গ্র্যান্ডমাস্টার।দাবায় সবচেয়ে কম বয়সে বড় অর্জনকে স্পর্শ করা যেন মিশ্রর অভাসে পরিণত হয়েছে। সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের রেকর্ডও তারই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102