

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যে আজ গতকালের তুলনায় আক্রান্ত ও মৃত্যু দুই কমেছে। তবে চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় আক্রান্ত বাড়ার আশঙ্কা করছেন করোনা বিশেষজ্ঞরা।
আজ যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭৬ জন। যেখানে গতকাল আক্রান্ত ছিলো ১৮ হাজারের উপরে। অন্যদিকে আজ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন।
এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৪৩৪ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ১০০ জন।
টিকার সর্বশেষ অবস্থা। আজ পর্যন্ত যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৭৯৯ জন। আর টিকার দুই ডোজই পেয়েছেন ৩ কোটি ৪ লাখ ৬০ হাজার ১৯১ জন।
এদিকে সরকারের এডভাইজারি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার দ্রুত লকডানউ খোলার চেষ্টা করছেন। কিন্তু দ্রুত লকডাউন খুলে দিলে আবারও বিপদে পরার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এসে আক্রান্ত আরও বাড়বে বলে মনে করছেন তারা।
স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে দেশটিতে ৩০ এর উর্ধ্বে অর্ধেকের বেশি মানুষ টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৮ বছরের উর্ধ্বে মানুষ সবার টিকা দেওয়া শেষ হবে। সবার টিকা দেওয়া শেষ হলে আক্রান্ত কমবে বলে আশা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার সাথে সাথে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে ভারতীয় ধরনের করোনা ভাইরাস।
ইউ হেলথ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে আগামী আগস্টের মধ্যে বর্তমান সময়ের তুলনায় ৯০ শতাংশ হারে বাড়তে পারে করোনা ভাইরাস।
তারা বলছেন, এর আগে কেন্টর ধরন প্রথম যুক্তরাজ্যে ছড়িয়ে পরলেও চলতি বছরের শুরুতে ইউরোপ জুরে তা ছড়িয়ে পরে। তাই বর্তমানে যে হারে যুক্তরাজ্যে ভারতীয় ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে তাতে আগামী এক মাসের মধ্যে ইউরোপে ভারতীয় ধরন ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।