বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত, বেড়েছে মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের জন্য আবারও আর একটি খারাপ দিন। আজ দেশটিতে আক্রান্ত গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। একই সাথে দেশটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৭০ জন। আর প্রাণ হারিয়েছেন ২৩ জন।এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৯ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ৮১১ জন।যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার অন্যতম কারণ দেশটিতে নতুন ধরনের সংক্রমন। এরই মধ্যে ১ লাখ ১৫ হাজারের মতো ভারতীয় ধরনের করোনা ভাইরাসের রোগী ধরা পরেছে। একই সাথে গত শনিবার পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে করোনার নতুন ধরণ লাম্বডার ৬ জন রোগী ধরা পরেছে। সর্বশেষ তথ্যমতে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৪৪ জন। আর টিকার দুই ডোজই পেয়েছেন ৩ কোটি ২২ লাখ ৪৪ হাজার ২২৩ জন। করোনা ভাইরাসের রোগী বাড়ার কারণ সম্পর্ক পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ভারতীয় ধরনের আক্রান্ত বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। একই সাথে গত সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে ৬০ শতাংশ।পাবলিক হেলথের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীস্ম উপভোগ করার জন্য প্রচুর মানুষ বাইরে বের হচ্ছে। যেখানে মানুষ করোনার বিধি নিষেধ মানছেন না। যারা এখনও টিকা গ্রহণ করেন নি তারা যদি নিয়ম না মেনে বাইরে চলাচল করে তাহলে ঝুকিপূর্ণ মানুষরাও আবারও ঝুকিতে পরতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102