মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

যে শুভশ্রীকে চেনাই যাচ্ছে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাক করার পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’- সব ছবিতেই নতুন নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। এবার ওয়েব সিরিজে পা রেখেও দিলেন চমক। চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল, একেবারে বৃদ্ধার বেশে শুভশ্রীকে চেনাই দায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচই-এ দেখা যাবে এই সিরিজ।

ক্যারিয়ারের শুরুর দিকে প্রযোজনা সংস্থা শ্রীভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) সঙ্গে গাঁটছড়া বেঁধে একের পর এক হিট ছবি দিয়েছেন শুভশ্রী। তবে বহুদিন এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি তিনি। এই সিরিজের হাত ধরে ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী।

অন্যদিকে, কয়েক মাস আগে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে শুভশ্রীকে। ছবিটি ব্যবসাও ভালো করেছে।

‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের দৃশ্যে শুভশ্রী গাঙ্গুলি

অন্যদিকে, পরমব্রতর আগামী ছবি ‘বউদি ক্যান্টিন’-এর গল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তার হাতের গুণে মুগ্ধ করেছেন সবাইকে। লন্ডনে একাধিক রেস্তোরাঁও রয়েছে তার। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন। পরমব্রত নিজেও চিত্রনাট্য লিখেছেন তাদের সঙ্গে। একজন নারী রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, ‘বউদি ক্যান্টিন’ সে বার্তা দেবে বলেই জানিয়েছেন পরম।

ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করবেন সোহম চক্রবর্তীও। এ ছাড়া অনসূয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রে দেখা যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102