শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

পরীমণির মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চিত্রনায়িকা পরীমণির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন।আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাভার থানা থেকে মামলার এজাহার আদালতে এসেছে। আদালত সেটি গ্রহণ করে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন।সোমবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনক আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি।মামলার পর দুপুরে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102