বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা অনিশ্চিত হাসান মাহমুদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মিশন শুরু করার প্রথম দিনই বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা। পায়ের গোড়ালিতে চোট পেয়ে এশিয়া কাপে অনিশ্চিত পেসার হাসান মাহমুদ।

মিরপুর শের-ই-বাংলায় শনিবার অনুশীলন শুরু করে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়ে হাসান মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ গোড়ালিতে চোট পান ডানহাতি পেসার। এতে মাঠ ছাড়তে কষ্ট হচ্ছিল তার। ফিজিও বায়েজেদুল ইসলামকে নিয়ে ড্রেসিংরুমে বিশ্রামে চলে যান হাসান। তার এক্স-রে করানো হয়েছে। তবে রিপোর্টে খারাপ কিছু আসেনি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা এক্স-রের রিপোর্ট পেয়েছি। ভালো আসছে। গোড়ালির ফোলা কমেনি। দুইদিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুইদিন পর আমরা এমআরই করাবো। এরপরই নিশ্চিত হতে পারবো এশিয়া কাপে খেলবে কি খেলবে না।’

এ ধরণের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই হিসেবে তাকে এশিয়া কাপে পাওয়া যাচ্ছে না মোটামুটি নিশ্চিত।

তবে বিসিবি ভালো কিছুর আশায় তাকে বিশ্রামে রেখে অপেক্ষা করতে চাইছে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল হাসানের। সেখানে দারুণ পারফর্ম করে টিকে গেছেন এশিয়া কাপে। কিন্তু ইনজুরি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় কি না সেটাই এখন চিন্তার বিষয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102