মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ঢাকায় আসছেন নোরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকায় পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে প্রথমবারের মত বাংলাদেশে আসবেন ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত এ তারকা। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে নাচও পরিবেশন করবেন তিনি। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।

তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।

উল্লেখ্য, পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় নোরা ফাতেহির। ‘দিলবার’ গান দিয়ে বলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এবং আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউস’ ‘ভারত’ নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন।

এছাড়াও নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও কাজ করছেন। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102