বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ইমেইল আইডি খোলার নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ইমেইল আইডি খোলার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ইমেইল আইডি সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এই নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনো সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ইমেইল আইডি সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে এসব তথ‌্য ও ইমেইল আইডি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102