শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ফারুকীর বিজ্ঞাপন দিয়ে সানজানার ইচ্ছে পূরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: চার বছর আগে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পা রাখেন সানজানা সরকার রিয়া। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। এরপর ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মনোবাসনা’ নাটকে। খুব বেশি কাজে দেখা না গেলেও অল্প কাজেই তুমুল দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী। বিশেষ করে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে অভিনয় করে রীতিমত বাজিমাত করেন এ গ্ল্যামার গার্ল। গেল ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপোজ টু’ ও নাটক ‘ফিমেল’ এও বেশ ভালো সাড়া পান।গতকাল নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন রিয়া।

রাজধানীর তিনশ ফিটে দৃশ্যায়ন হওয়া নগদের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানা যায়।বিজ্ঞাপনটি প্রসঙ্গে সানজা রিয়া বলেন, ফারুকী ভাইয়া আমার ভীষণ পছন্দের একজন নির্মাতা। উনার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। উনি খুবই চমৎকার একজন মানুষ। উনার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কিছু শিখেছি। আমি অনেক লাকি, উনার সঙ্গে কাজ করতে পেরে।আগামী ১০ জুন জি ফাইভে অবমুক্ত হতে যাচ্ছে ওয়েব কন্টেন্ট ‘ঠান্ডা’। কাজল আরেফিন অমি পরিচালিত এই কন্টেন্টে রিয়া অভিনয় করেছেন আলিশা চরিত্রে। তিনি বলেন, এটা খুবই মজার একটি কাজ। আমাকে দেখা যাবে একজন বড়লোক ব্যবসায়ীর মেয়ের চরিত্রে, যে কিনা কিডন্যাপ হয়ে যায়। বাকিটা দর্শকরা দেখার পরই জানতে পারবেন।তিনি আরও বলেন, কাজটি করে আমরা সবাই মজা পেয়েছি বলা যায়। দর্শকদের পছন্দ হওয়ার মত একটি কাজ। আর কাজল আরেফিন অমি ভাইয়ের কাজ মানেই তো বেস্ট।এদিকে তিনি শেষ করেছেন ‘লাশ ঘর’ নামে নতুন একটি নাটকের কাজ। এছাড়া সামনে আরও বেশ কিছু নাটকেও দেখা যাবে তাকে। আসছে ঈদের জন্য বেশ কিছু নাটকে হাজির হবেন বলেই জানান রিয়া।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102