সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

রুক্সিণীকে প্রকাশ্যে প্রেমের বার্তা দেবের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী রুক্সিণীর সঙ্গে দেবের প্রেমের বিষয়টি টালিপাড়ায় ওপেন সিক্রেট। যদিও দু’জনের কেউই সরাসরি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজেদের সবসময় ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন টালিউডের এই দুই জনপ্রিয় তারকা।তবে সম্প্রতি প্রকাশ্যেই রুক্মিণীকে প্রেমের বার্তা দিলেন দেব। সোমবার রুক্সিণী তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবির নিচে দেবের একটি কমেন্ট। যেখানে লেখা ‘আমার’। পাশে একটি ভালোবাসার চিহ্ন। এরপর দুই তারকাকে একের পর এক প্রশ্ন করতে থাকে ভক্তরা।টালিউডের পাশাপাশি চলতি বছর রুক্মিণীর অভিষেক হয়েছে বলিউডেও।দেবও রাজনীতি, প্রযোজনা, অভিনয় নিয়েই রয়েছেন। করোনার কারণে গত বছর কোনো সিনেমাই মুক্তি পায়নি জনপ্রিয় এই নায়কের। তবে এ বছর তার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় বলে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102