

স্টাফ রিপোর্টার: আটলান্টিক পাড়ি দেওয়ার বিভীষিকা কাটিয়ে শনিবার রাতে টি-টোয়েন্টি সিরিজের মিশনে নামছে টাইগাররা। ক্যারিবিয়ানে সাদা পোশাকের বিবর্ণ লড়াইয়ের পর রঙিন জার্সিতে ঘুরে দাঁড়ানোর পালা মাহমুদউল্লাহর দলের।
শনিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরুর ম্যাচ শুরু হতেও দেরি হচ্ছে। ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো টস করা যায়নি। ফলে ম্যাচ শুরু হতেও দেরি হবে।
স্বস্তির খবর হলো, আপাতত বৃষ্টি নেই। মাঠ পরিচর্যার কাজ চলছে। পিচ আপাতত কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এদিকে দুই দলই মাঠে নেমে শেষ মুহূর্তে গা-গরম করে নিচ্ছে। আম্পায়াররা খুব দ্রুতই মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানাবেন।
২০১৮ সালেও উইন্ডিজ সফরে ২-১-এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। সেই রেজাল্ট প্রেরণা জোগাবে টাইগারদের। তবে গত ১০ ম্যাচের একটিতে জয় পাওয়া মাহমুদউল্লাহদের জন্য সিরিজটা সহজ হবে না। তবে যাত্রাপথের ভয়ংকর অভিজ্ঞতা, মাঠের ধারাবাহিক ব্যর্থতাকে আড়ালে ফেলতে একটি জয় বড্ড প্রয়োজন সাকিব-মুস্তাফিজদের। ডমিনিকায় আজ সেই লক্ষ্যেই নামবেন টাইগাররা।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম