শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

‘আমাকে কোহলি দাও’ বলে ঝড় তোলা এই পাক সুন্দরী কে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ভারত অধিনায়ক বিরাট কোহলির ভক্ত দেশের সীমানা পেরিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেও পৌঁছেছে। সেখানে কোহলির নারী অনুরাগীর সংখ্যা নিতান্ত কম নয়। এসব অনুরাগীদের একজন তো বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন। তার নাম রিজলা রেহান।সুদর্শিনী এই তরুণীকে কোহলির পাকিস্তানি ফ্যানগার্ল হিসেবে চেনে বিশ্বময়।২০১৯ বিশ্বকাপের সময় কোহলিকে নিয়ে রিজলা রেহানের করা এক মন্তব্য ভাইরাল হয়।সেই সময় এক সাক্ষাৎকারে রিজলা হঠাৎ করেই বলে বসেন , ‘মুঝে বিরাট কোহলি দে দো, প্লিজ মুঝে বিরাট দে দো (আমাকে বিরাট কোহলি দিয়ে দাও, দয়া করে বিরাট দিয়ে দাও)’। পাক তরুণী হয়েও ভারত দল ভক্ত এই রিজলা রেহান। ২০১৮ সালেও এশিয়া কাপে ভারতকে সমর্থন দিতে দুবাই গিয়েছিলেন রিজলা।তাকে ভারতের খেলার দিন তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল।২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের সময় ভারতীয় দলকে সমর্থন করতে ম্যাঞ্চেস্টারে হাজির ছিলেন রিজলা।তবে কি নিজ দেশ ছেড়ে ভারত দলের পাড়ভক্ত এই পাক তরুণী?সেটা অবশ্যই নয়, ক্রিকেটকে হৃদয়ে লালন করা এই সুন্দরীর প্রথম পছন্দ পাকিস্তানই।এ বিষয়ে সে সময় পাক গণমাধ্যমকে রিজলা রিহান জানিয়েছিলেন যে, তিনি পাকিস্তান সেমিফাইনালে উঠবে ভেবেই টিকিট কিনেছিলেন।

নিজ দেশকে সমর্থন করতেই গিয়েছিলেন ইংল্যান্ডে। তবে আর যাই হোক বিরাট কোহলির পাড়ভক্ত যে রিজলা তা অস্বীকারের জো নেই। ক্রিকেটবিশ্ব এখন তাকে কোহলির পাকিস্তানি ফ্যানগার্ল চেনে।তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102