শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২২ বছর, কতটা সফল টাইগাররা?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আরও সাত বছর আগেই অনন্তলোকে পাড়ি জমিয়েছেন জগমোহন ডালমিয়া। প্রয়াত এই ভারতীয় ক্রীড়া সংগঠকের ঐকান্তিক প্রচেষ্টায়ই ২২ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের কাঠামো পরিপূর্ণ ছিল না, প্রথম শ্রেণির ক্রিকেটের চর্চাও দীর্ঘদিনের নয়, তারপরও খেলাটার প্রতি বিপুলসংখ্যক দর্শকের নিখাদ ভালোবাসা, অপার সম্ভাবনাকে পুঁজি করে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। আজকের এই দিনেই ২২ বছর পূর্বে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখে টাইগাররা। কিন্তু কতটা সফল দীর্ঘ এই ২২ বছরের পথ চলায়?

নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে তৎকালীন বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সবার চেষ্টায় পাঁচ মাস পরই টেস্ট খেলতে নেমে যায় বাংলাদেশ দল। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা। প্রথম ইনিংসেই আমিনুল ইসলাম বুলবুলের গৌরবময়, ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল স্বাগতিকেরা। যদিও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটা হেরে যায় দুর্জয় বাহিনী। গত ২২ বছরের পথ চলায় টেস্টে বাংলাদেশের সংগ্রাম অব্যাহত রয়েছে। এতো বছরেও প্রতিষ্ঠিত শক্তি হতে পারেনি বরং এখনো নবীশ দলের প্রতিচ্ছবি মাঝেমধ্যেই ফুটে উঠছে। কালে-ভদ্রে কিছু অর্জন-সাফল্য এসেছে বটে, কিন্তু মোটা দাগে সাদা পোশাকের লড়াইয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকেই বারবার দেখেছে ক্রিকেট বিশ্ব।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজটাই এর জলজ্যান্ত প্রমাণ। ক্যারিবিয়ানদের সঙ্গে দুই টেস্টের আগেও দক্ষিণ আফ্রিকায়, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার রাহু পিছু ছাড়ছে না দলের। সেন্ট লুসিয়া টেস্টের আগে ১৩৩ টেস্টে টাইগারদের জয় মাত্র ১৬টি, হার ৯৯টি এবং ড্র হয়েছে ১৮টি ম্যাচ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২২ বছর পূর্তির দিনে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে পরাজয়ের সেঞ্চুরি!

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102