শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কেমন বর চান জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে মা-বাবার পরিচয়ের বাইরে গড়েছেন নিজের অবস্থান। ইদানীং তাকে  পুরুষ বন্ধু ওরহান আওয়াত্রামানির সঙ্গে ঘুরে বেড়াতে, বিভিন্ন পার্টিতে যেতে দেখাতে যায়। আর এ নিয়ে ওরহানের সঙ্গে তার প্রেম চলছে বলে গুঞ্জন চলছে।

এদিকে, প্রেমের গুঞ্জনের মধ্যে জাহ্নবী জানিয়েছেন বর হিসেবে তিনি কেমন বর চান। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন সে কথা।

জাহ্নবী জানিয়েছেন, তার হবু বর কাজের প্রতি শুধু দায়িত্বশীল হবেন এমনটা নয়, বরং যে কাজ তিনি করবেন, তাতে যেন তার আবেগের প্রকাশ দেখা যায়।

শ্রীদেবী কন্যা বলেন, ‘যে মানুষের কাজ দেখে আমি মুগ্ধ হব, যে আমাকে জীবনে অনেক কিছু শেখাবে, চেনাবে, তাকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারব।’

এখানেই থেমে যাননি জাহ্নবী। তিনি বলেছেন, তার ভালবাসার মানুষের মধ্যে অবশ্যই বুদ্ধিদীপ্ত রসিকতার ক্ষমতা থাকতে হবে এবং তিনি যেন জাহ্নবীতে মুগ্ধ হয়ে থাকেন, মজে থাকেন।

২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। নাগরাজ মঞ্জুলের মরাঠি ছবি ‘সৈরত’-এর হিন্দি পুনর্নির্মাণ এই ছবিটি। তার বিপরীতে ছিলেন আর এক নবাগত ঈশান খট্টর। এরপর আর থেমে থাকতে হয়নি জাহ্নবীকে। ‘আংরেজি মিডিয়াম’, ‘গুঞ্জন সাক্সেনা’-সহ একের পর এক ছবিতে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102