বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

করোনা আক্রান্ত বলিউড শাহরুখ-ক্যাটরিনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩০৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ফের করোনার থাবা বলিউডে। একের পর এক কবলে পড়ছেন তারকা ভাইরাসটির।  এবার করোনায় আক্রান্ত বলিউডের বাদশা শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এই কয়েক দিনে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার মধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। 

সবে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এমন সময়ই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

কিছুদিন আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড়ো পার্টি দিয়েছিলেন করণ। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০-৫৫ জন করোনায় আক্রান্ত। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।

অপরদিকে ক্যাটরিনা কাইফের আক্রন্তের খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর আগে গত বছর এপ্রিল মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি। সে বার যদিও নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তবে এ বার নায়িকার তরফে নিশ্চিত খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায় বেশ কিছু দিন আগে থেকেই তিনি অসুস্থ। সে কথা জানাতে চাননি তিনি। কোভিড আক্রান্ত ছিলেন বলেই নাকি ‘আইআইএফএ আওয়ার্ড শো’-তে যেতে পারেননি নায়িকা। সেই অনুষ্ঠানে ‘সর্দার উধম’-এরহ জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাঁর স্বামী ভিকি কৌশল। তাতেও ক্যাটরিনা উপস্থিত থাকতে পারেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102